বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যমমন্ত্রী ড. নালিন্দা জয়াতিষা বাংলাদেশে আসছেন। মঙ্গলবার অনুষ্ঠানে তিনি শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করবেন।
ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব এলিয়াস কলম্বো বিমানবন্দর থেকে মন্ত্রীকে বিদায় জানান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান।
কূটনৈতিক সূত্র বলছে, শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার মন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
