নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচিটি ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজন করা হচ্ছে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া-প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম–এর উত্তর গেটে এ সমাবেশ শুরু হবে। এতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা অংশ নেবেন।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ডা. শফিকুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। বৈঠকটি আল-ফালাহ মিলনায়তন–এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
