২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় মাঠে গড়াবে এই উত্তেজনাপূর্ণ লড়াই। উদ্বোধনী দিন মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে; দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড মুখোমুখি হবে, আর শেষ ম্যাচে ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘর্ষ হবে।
দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে প্রবেশের অনুমতি থাকবে। বিশেষ দ্রষ্টব্য, খেলা দেখতে প্রবেশ ফ্রি হলেও আসনের সংখ্যা সীমিত, তাই দর্শকদের মাঠে আগেভাগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। বিশেষ করে পাকিস্তানের ম্যাচ হওয়ায় ভিড় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে।
