আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে শুক্রবার কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা নির্দেশনায় উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে প্রতিটি কেন্দ্রকে ধূমপানমুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইসির সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
