আজকের খবর
ads
চট্টগ্রাম প্রতিদিন

১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন হবে ডিসির প্রত্যাশা

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন হবে ডিসির প্রত্যাশা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সরকারি কর্মচারীরা কোনো ব্যক্তির গোলাম নন, তারা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ভোট নয়, এটি নতুন বাংলাদেশের রূপরেখা নির্ধারণ করবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাঁশখালী উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে ভোট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “১২ ফেব্রুয়ারি হবে নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন, যেখানে আমরা, আপনারা ও আগামী প্রজন্ম নিরাপদে থাকবে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিচ্ছে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু আমরা সরকারি কর্মচারীরা চাই পুরো বাংলাদেশকে জয়ী করতে।”

জনগণের বিশ্বাস রক্ষা ও অন্তর্বর্তীকালীন সরকারের আস্থা বজায় রাখার ওপর জোর দিয়ে ডিসি জাহিদুল ইসলাম বলেন, “গাফিলতি বা প্রতারণা বরদাশতযোগ্য নয়। দায়িত্বে ব্যর্থতা হলে ছাড় দেওয়া হবে না।”

নির্বাচন শহীদদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, “মায়ের বুক থেকে সন্তান হারানোর রক্তের বিনিময়ে গড়া এই নতুন বাংলাদেশে দায়িত্ব পালনে কোনও গাফিলতি হবে না।”

নিরপেক্ষ নির্বাচন চাওয়ার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “আমরা এমন নির্বাচন চাই যা উৎসবমুখর ও আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। এর মূলমন্ত্র হলো নিরপেক্ষতা।”

সরকারি কর্মচারীদের পুরনো নেতিবাচক ভাবমূর্তির কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমাদের গায়ে লেগে থাকা কালো দাগ ধুয়ে ফেলতে হবে। আমরা শুধু বেতন পাই না, দেশের জন্য কাজ করি।”

সভায় উপস্থিত সবাইকে প্রশ্ন করে বলেন, “আমাদের কি সাহস, মেরুদণ্ড ও বিবেক আছে?” সবাই ‘হ্যাঁ’ সাড়া দেন। এরপর তিনি বলেন, “আমরা বিবেক বিক্রি করিনি, কোনো ব্যক্তির গোলাম নই, আমরা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ।”

তিনি স্বীকার করেন সীমাবদ্ধতা থাকলেও এখন কাজের সময়, দেশের প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে।

ব্যক্তিগত সম্পর্ক বা আবেগে আটকে না থেকে রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি ভালোবাসা দেখানোর আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি সতর্ক করে বলেন, “আমার মতোই সবাই মনিটরিংয়ের আওতায়, তাই সাবধান থাকতে হবে।”

নিরাপত্তার জন্য পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জরুরি সময়ে দ্রুত ফোর্স পৌঁছানোর ব্যবস্থা আছে। এর উদ্দেশ্য আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন নিশ্চিত করা।

ডিসি জাহিদুল ইসলাম বলেন, “১২ ফেব্রুয়ারি প্রমাণ করব সরকারি কর্মচারীরা রাষ্ট্রকে দিচ্ছে সর্বোচ্চ সেবা, এবং নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করব।”

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন সরকার ও লেফটেন্যান্ট কর্নেল আন্দালিব কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত, আনসার-ভিডিপির পরিচালক মোহাম্মদ মোস্তাক আহমদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম।

সর্বশেষ

১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন হবে ডিসির প্রত্যাশা

চট্টগ্রাম প্রতিদিন

১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপন হবে ডিসির প্রত্যাশা
টিকেট ছাড়া মিলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ

খেলাধুলা

টিকেট ছাড়া মিলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখার সুযোগ
সারা দেশে যৌথ অভিযানে আটক ৩৬৮ জন সন্দেহভাজন

জাতীয়

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন : তারেক রহমান

রাজনীতি

ওসমান হাদি হত্যা তদন্তে রোববার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা
নির্বাচনী জনসভায় জামায়াত আমির পেলেন শীতল পাটি, মঞ্চেই শুয়ে বিশ্রাম

ভোটে বাধা এলে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের

কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র

‘জনগণের টাকা আর লুটপাট করতে দেওয়া হবে না’ — শফিকুর রহমান

রাজনীতি

‘জনগণের টাকা আর লুটপাট করতে দেওয়া হবে না’ — শফিকুর রহমান
ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

জাতীয়

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

জাতীয়

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় শিবিরের নিন্দা

রাজনীতি

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার ঘটনায় শিবিরের নিন্দা
বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

নির্বাচিত হলে ‘কৃষক কার্ড’ চালুর প্রতিশ্রুতি তারেক রহমানের

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

সম্পর্কিত খবর

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

দক্ষিণ বাকলিয়ায় কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসা, আতঙ্কে এলাকাবাসী

আন্দ্রেই স্তেনিন আন্তর্জাতিক ফটো কনটেস্টে প্রথম পুরস্কার চট্টগ্রামের সুমনের

চট্টগ্রামের পাহাড়তলী থানায় নতুন ওসি জসিম উদ্দিন।

দপ্তরাদেশ ছাড়াই জিএমের পিএ পদে মাহবুব রেলওয়ে পূর্বাঞ্চলে প্রকাশ্য পদদখল

ভালো মানুষ হয়ে সমাজকে আলোকিত করতে হবে: ডা. শাহাদাত হোসেন

‎২৬০ কোটি টাকার ঋণখেলাপি: বিএনপি নেতাসহ স্ত্রীর গ্রেপ্তারি পরোয়ানা জারি!

স্বদেশ বিচিত্রা সম্পাদক অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সভা

চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ