প্রায় ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন ভোটার। এর মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন ভোটদান সম্পন্ন করেছেন। ভোটারদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮টি পোস্টাল ব্যালট। ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি ব্যালট এবং রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ৪১ হাজার ১৭৮টি ব্যালট।
এদিকে, মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে ভোটদান কার্যক্রমের অংশ হিসেবে বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট। এর মধ্যে ১ লাখ ৭০ হাজার ৯৮৯ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
এছাড়া ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন। ভোটারদের মাধ্যমে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে ১ লাখ ৪ হাজার ১৬৫টি ব্যালট। রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন ১২ হাজার ৯১৫টি ব্যালট।
