আজকের খবর
ads
অপরাধ

জেলে থেকেও মামলার আসামি! চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে শোকজ

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জেলে থেকেও মামলার আসামি! চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে শোকজ
ছবি: সংগৃহীত

উক্ত ঘটনার সময় আসামি কারাগারে থাকলেও থানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই আবেদন বাতিল করেছেন।একই সঙ্গে আবেদনকারী পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে আসামির কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ আদেশ দেওয়া হয়।

চট্টগ্রামে থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে পুলিশি তদন্তের গাফিলতির চিত্র সামনে এসেছে।আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, যে সময় পাহাড়তলী থানায় হামলা,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, সেই সময় অভিযুক্ত ব্যক্তি কারাগারে ছিলেন। তবুও তাকে ওই মামলায় জড়িত দেখিয়ে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়, যা আদালতের কাছে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ বলে প্রতীয়মান হয়েছে।

গতকাল বুধবার শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদ সাত্তার এই আদেশ দেন। আদালত সূত্র জানায়,অভিযুক্ত নুর হোসেন ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে নগরের আকবর শাহ থানার একটি মামলায় কারাগারে আটক রয়েছেন। অথচ পাহাড়তলী থানার উপপরিদর্শক আরিফুজ্জামান খান তাকে ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা,ভাঙচুর ও লুটপাটের মামলায় জড়িত সন্দেহে চলতি মাসের ২২ জানুয়ারি আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলাটির শুনানি ধার্য হলে গত সোমবার আসামির আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন,যে ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে, সে সময় নুর হোসেন কারাগারে ছিলেন।বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আদালত চট্টগ্রাম কারা কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি লিখিত প্রতিবেদন চেয়ে পাঠান। একই সঙ্গে গ্রেপ্তার দেখানোর আবেদনকারী পুলিশ কর্মকর্তাকেও আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

পরদিন মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ সৈয়দ শাহ শরীফ আদালতে পাঠানো প্রতিবেদনে জানান, নুর হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সীতাকুণ্ড থানার একটি মামলায় কারাগারে আটক ছিলেন। ওই সময়েই ২০২৪ সালের ৫ আগস্ট পাহাড়তলী থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তিনি ২২ আগস্ট জামিনে মুক্তি পান। এরপর ২০২৫ সালের ৩১ জানুয়ারি আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে পুনরায় কারাগারে যান।

কারা কর্তৃপক্ষের এই প্রতিবেদনের মাধ্যমে আদালতের কাছে স্পষ্ট হয় যে,যে ঘটনার মামলায় নুর হোসেনকে জড়িত দেখানো হয়েছে,সেই সময় তিনি কারাগারে ছিলেন। ফলে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন বাতিল করেন এবং আবেদনকারী পুলিশ কর্মকর্তা এসআই আরিফুজ্জামান খানের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আসামির আইনজীবী নয়ন মণি দাস আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনার সময় কারাগারে থাকা একজন ব্যক্তিকে মামলায় জড়ানোর চেষ্টা আইন ও ন্যায়বিচারের পরিপন্থী।তিনি বলেন,আদালত সঠিক সিদ্ধান্ত দিয়েছেন এবং এই আদেশ ভবিষ্যতে এ ধরনের ভুল বা দায়িত্বহীন আবেদন রোধে সহায়ক হবে।
অন্যদিকে, আবেদনকারী পুলিশ কর্মকর্তা এসআই আরিফুজ্জামান খান বলেন,তাড়াহুড়ো করে গ্রেপ্তার দেখানোর আবেদন করায় বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।তিনি জানান, আদালত যে কারণ ব্যাখ্যা চেয়েছেন, সে বিষয়ে তিনি যথাযথ জবাব দেবেন।

আইন সংশ্লিষ্ট মহল মনে করছেন,এ ঘটনা তদন্ত ও গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আরও সতর্কতা ও যাচাইয়ের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।একই সঙ্গে আদালতের এই আদেশ পুলিশি কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

জাতীয়

ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজনীতি

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সারাদেশ

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার

জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার
খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী

জেলা

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো

আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

সন্ত্রাসী কার্যক্রমে জড়িত যুবলীগ নেতা আব্দুল কাদেরসহ দুইজন গ্রেফতার

টিউলিপের ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিত, আপিল করবে দুদক

চট্টগ্রামে পুলিশের অভিযানে সন্ত্রাসে জড়িত ছয়জন গ্রেফতার

চোরাই তার ব্যবসার বিরোধেই লাল চাঁদ খুন: ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ৩১৯২ মামলা

দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদকসহ একজন আটক

সারা দেশে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১,২৬১ জন

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার

পুলিশের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসী শাকিল ও সহযোগী গ্রেফতার

পিরোজপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল, বাড়ি মৌলভীবাজারে

সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী শামীম গ্রেপ্তার

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করত সংঘবদ্ধ চক্র

মিরপুরে চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার