স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যতক্ষণ তিনি মন্ত্রণালয়ে থাকবেন, চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি বিদেশের চিকিৎসার ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি স্থাপন ও আবাসিক সংকট সমাধান করা হবে এবং চিকিৎসকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে শিক্ষামন্ত্রী অনুরোধ করেছেন, কারণ শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা প্রদান করলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে। এছাড়া তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
