ইরানের হামলায় ইসরায়েলের তেল আবিব শহরে অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শহরটির পৌরসভা সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম Haaretz জানিয়েছে, শনিবারের ওই হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে ২০০ জনের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের তেল আবিবের তিনটি হোটেলে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবনগুলোর নিরাপত্তা ও কাঠামোগত অবস্থা যাচাই করা হচ্ছে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের প্রাণহানির বিস্তারিত তথ্য জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আজকের খবর/ এম.এস.এইচ
