সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন যুবলীগের এক নেতা।
চট্টগ্রামের যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে তার সমর্থক ও সহযোদ্ধারাও অংশ নেন।
মুঠোফোনে দেওয়া প্রতিক্রিয়ায় ফসিউল আলম রিয়াদ দাবি করেন, দেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় রাজনৈতিকভাবে তাদের দূরে রাখতে একাধিক মামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এসব মামলার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের রাজবন্দি করা হয়েছে।
তিনি আরও বলেন, এসব অভিযোগের প্রতিবাদ জানাতেই তার সহকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচিতে অংশ নেন।
