হরমুজ প্রণালিতে মাইন বসানোর অভিযোগে যেকোনো নৌকা দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ছোট নৌকা হলেও যদি সেগুলো হরমুজ প্রণালিতে মাইন বসানোর কাজে যুক্ত থাকে, তবে কোনো দ্বিধা ছাড়াই সেগুলোকে লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইতোমধ্যে প্রণালিতে মাইন অপসারণের কাজ চালাচ্ছে এবং তিনি এই কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
তিনি লেখেন, কোনো ধরনের দেরি বা সতর্কতা ছাড়াই পদক্ষেপ নিতে হবে এবং মাইন অপসারণ কার্যক্রম কয়েকগুণ বাড়াতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি ঘিরে এমন কঠোর বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত।
