আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে দেশের ১০টি জেলায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে টাঙ্গাইলসহ নির্বাচিত জেলাগুলোতে এই কার্যক্রম চালু হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের সরাসরি সহায়তা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেবেন বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি সার, বীজ ও অন্যান্য প্রণোদনা স্বচ্ছভাবে গ্রহণ করতে পারবেন। পর্যায়ক্রমে এই কার্যক্রম সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
