আজকের খবর
ads
সারাদেশ

পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে গিয়ে দুর্ঘটনা, নাজিরপুরে দুই প্রাথমিক শিক্ষার্থী আহত

লেখকঃ মোঃশফিকুল ইসলাম শফিক
অনলাইন ডেস্ক
পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে গিয়ে দুর্ঘটনা, নাজিরপুরে দুই প্রাথমিক শিক্ষার্থী আহত
আজকের খবর

পিরোজপুরের নাজিরপুরে পাঠদানের সময় শ্রেণিকক্ষের বৈদ্যুতিক পাখা খুলে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮১ নম্বর জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলো জয়পুর গ্রামের সঞ্জীব সমাদ্দারের ছেলে সৌভিক সমাদ্দার (১১) এবং একই এলাকার রেজাউল মাঝির মেয়ে রাবেয়া খাতুন (১১)। আহত অবস্থায় তাদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে রাবেয়া খাতুনকে ভর্তি রাখা হয়। আর মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সৌভিক সমাদ্দারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ছাত্রী রাবেয়া খাতুন জানায়, শনিবার সকালে প্রায় ২৫ জন শিক্ষার্থী বিদ্যালয়ের একটি পুরোনো ভবনের তৃতীয় শ্রেণিকক্ষে গণিত ক্লাস করছিল। এ সময় হঠাৎ চলন্ত একটি বৈদ্যুতিক পাখা খুলে সৌভিকের মাথায় পড়ে। পাখার একটি অংশ ভেঙে তার মাথাতেও আঘাত লাগে। এতে তারা দুজনই মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়।

ওই সময় শ্রেণিকক্ষে পাঠদানরত সহকারী শিক্ষিকা রিক্তা মণ্ডল বলেন, তিনি গণিত ক্লাস নিচ্ছিলেন এবং শিক্ষার্থীদের অঙ্ক করতে দিয়েছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন, ফ্যান খুলে শিক্ষার্থীদের ওপর পড়েছে। পরে দ্রুত আহতদের হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্নিগ্ধা রানী মণ্ডল জানান, ঘটনাস্থলের ভবনটি বিদ্যালয়ের পুরোনো ভবন। শিক্ষার্থী বেশি হওয়ায় সেখানেও ক্লাস নেওয়া হতো। ভবনটি ঝুঁকিপূর্ণ—এ বিষয়ে আগে কেউ তাকে জানায়নি। ঘটনার সময় তিনি লাইব্রেরিতে একটি সভায় ছিলেন। পরে শিক্ষার্থীদের চিৎকারে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় দেখতে পান এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশালে পাঠানো হয়েছে।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অতনু হালদার বলেন, আহত দুই শিশুকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত রয়েছে। অন্য শিক্ষার্থীর কানের পাশের অংশে কেটে গেছে। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলেশিশুটির মাথায় আঘাত বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল বা খুলনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিম বলেন, ঘটনার খবর পেয়ে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকরা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন। একজন শিক্ষার্থী তুলনামূলক কম আহত হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সঙ্গে বাড়ি ফিরেছে। অপর শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হয়েছে। সর্বশেষ খবরে তার অবস্থাও স্থিতিশীল বলে জানা গেছে।

তিনি আরও বলেন, তার জানা মতে, এ ধরনের প্রতিষ্ঠানের অবকাঠামোগত কাজ এলজিইডি দেখভাল করে। জরাজীর্ণ ভবনের বিষয়টি এলজিইডি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পাশাপাশি একজন এটিও’র মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

সর্বশেষ

আওয়ামী লীগের আমলের উত্তরই দিচ্ছেন সড়ক মন্ত্রী : মনিরুল হক

জাতীয়

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

আকবরশাহে ১৫ কেজি গাঁজাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

চট্টগ্রাম প্রতিদিন

কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে একসঙ্গে ৩টি বাসে আগুন

জেলা

গুম-খুন তদন্তে ট্রাইব্যুনাল চাইলে সহায়তা দেবে র‍্যাব

জাতীয়

গুম-খুন তদন্তে ট্রাইব্যুনাল চাইলে সহায়তা দেবে র‍্যাব
সময় ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক

আবুধাবির পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আগুন, ইরানের হামলার পাল্টা উত্তেজনা

উপসাগরে উত্তেজনা বাড়ালো নতুন হামলা কুয়েতে

৩ মে থেকে সারাদেশে পাওয়া যাবে হামের টিকা

স্বাস্থ্য

সাংবাদিক হওয়ার আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা জরুরী - সাংবাদিক এইচ এম মহিউদ্দিন 

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চন্দনাইশে ঝাড়ু মিছিল

সারাদেশ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চন্দনাইশে ঝাড়ু মিছিল
ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার্কিন সেনারা
১২ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেবে সরকার

স্বাস্থ্য

১২ লাখের বেশি শিশুকে হাম-রুবেলা টিকা দেবে সরকার
ইরানকে ট্রাম্পের নতুন আল্টিমেটাম, ৪৮ ঘণ্টায় সিদ্ধান্তের চাপ

আন্তর্জাতিক

ইরানকে ট্রাম্পের নতুন আল্টিমেটাম, ৪৮ ঘণ্টায় সিদ্ধান্তের চাপ
পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে গিয়ে দুর্ঘটনা, নাজিরপুরে দুই প্রাথমিক শিক্ষার্থী আহত

সারাদেশ

পরিত্যক্ত ভবনে ক্লাস নিতে গিয়ে দুর্ঘটনা, নাজিরপুরে দুই প্রাথমিক শিক্ষার্থী আহত

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য

মিথ্যা অভিযোগের দাবি, তদন্তে প্রমাণ না মিললেও রেলকর্মীর বদলি নিয়ে প্রশ্ন
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

কবর থেকে মরদেহ উত্তোলন ও অগ্নিসংযোগ, নিহত ২

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?