সরকার অতিরিক্ত টাকা ছাপানোর পথে যেতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে বারবার নীতির পরিবর্তন না করে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল নীতি গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, বর্তমান অর্থনীতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। এর সঙ্গে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতি নতুন করে যোগ হয়েছে। ফলে সরকারকে একাধিক দিক সামাল দিতে হচ্ছে।
