মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নিয়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অতিরিক্ত নির্বাহী পরিচালক মো. মনির হোসেন। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
চট্টগ্রামের পাহাড়তলী থানা কমিটির সভাপতি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মো. নুরুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফিজুর রহমান এবং পাহাড়তলী থানা কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া আকবরশাহ থানা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির মিয়া, কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক আফসার খসরু এবং অর্থ সম্পাদক এরফান সওদাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিয়া সুমি, কার্যনির্বাহী সদস্য শিমুল, মুন্নিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
