আজকের খবর
ads
জাতীয়

যেভাবে কাজ করবে ‘ফুয়েল পাস’

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
যেভাবে কাজ করবে ‘ফুয়েল পাস’
ছবি:সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দেশে তেল মজুদের প্রবণতা বেড়েছে। অসাধু চক্র অতিরিক্ত জ্বালানি জমা করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে অবৈধ মজুদ রোধে প্রশাসন ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

অবৈধভাবে জ্বালানি মজুদের তথ্য দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আগামী এপ্রিল থেকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ‘ফুয়েল পাস’ চালুর প্রস্তুতি নিচ্ছে সরকার। এর মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, মোবাইল অ্যাপনির্ভর এই ব্যবস্থায় প্রথম পর্যায়ে মোটরসাইকেলে জ্বালানি বিতরণ শুরু হবে। পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি এলাকায় দ্রুত এটি চালুর পরিকল্পনা রয়েছে।

নিবন্ধিত প্রতিটি যানবাহনের জন্য একটি করে কিউআর কোড দেওয়া হবে, যা একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপের সঙ্গে সংযুক্ত থাকবে। ব্যবহারকারীকে নিজের পরিচয় ও যানবাহনের তথ্য দিয়ে অ্যাপে নিবন্ধন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে একটি কিউআর কোড তৈরি হবে।

জ্বালানি নেওয়ার সময় পাম্পকর্মী মোবাইল ফোন দিয়ে কোড স্ক্যান করলে সেই তথ্য সরাসরি সিস্টেমে সংরক্ষিত হবে। এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে, তা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

যদিও এখনো দেশের জন্য নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি, তবে অন্যান্য দেশে চালু থাকা একই ধরনের ব্যবস্থায় সাধারণত মোটরসাইকেল সপ্তাহে প্রায় পাঁচ লিটার এবং ব্যক্তিগত গাড়ি প্রায় ১৫ লিটার পর্যন্ত জ্বালানি নিতে পারে। নির্ধারিত সীমা অতিক্রম করলে পরবর্তী সময়ের আগে আর জ্বালানি দেওয়া যাবে না।

জ্বালানি বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, এ সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ ইতোমধ্যে তৈরি করা হয়েছে। দ্রুত একাধিক স্থানে পরীক্ষামূলকভাবে এটি চালুর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এটি বিস্তৃত করা হবে।

এদিকে, কিছু জেলায় ইতোমধ্যে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করা হয়েছে। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় পেট্রল ও অকটেন ক্রয়ে এই কার্ড ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

জ্বালানি মজুদ প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং ইতোমধ্যে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদ করা জ্বালানি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ

কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌন্দর্যবর্ধন উদ্যোগ

জেলা

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান বিদেশি মদসহ গ্রেফতার ১

অপরাধ

সরকার টাকা ছাপাতে চায় না: অর্থমন্ত্রী

সারাদেশ

সরকার টাকা ছাপাতে চায় না: অর্থমন্ত্রী
অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল, মাঝপথেই শেষ হলো সফর

সারাদেশ

অস্ট্রেলিয়ায় আজহারীর ভিসা বাতিল, মাঝপথেই শেষ হলো সফর
কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, আহত ৫

ফুরিয়েছে হাম,পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত

হাফেজ মঈন উদ্দিনকে নির্যাতন করে হত্যার পর আত্মহত্যার অপপ্রচারের অভিযোগ

কুমিল্লায় বগি রেখে চলে গেল উদয়ন ট্রেন,যাত্রীদের মাঝে চরম ভোগান্তি

জেলা

কুমিল্লায় বগি রেখে চলে গেল উদয়ন ট্রেন,যাত্রীদের মাঝে চরম ভোগান্তি
যেভাবে কাজ করবে ‘ফুয়েল পাস’

জাতীয়

যেভাবে কাজ করবে ‘ফুয়েল পাস’
ময়মনসিংহ মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় ভর্তি ২১ শিশু

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম প্রতিদিন

পিরোজপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

মুরাদনগরের জিলানী সৌদি আরবে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

সারাদেশ

মুরাদনগরের জিলানী সৌদি আরবে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি
অনলাইন-অফলাইন সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুর চিন্তা করা হচ্ছে

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

সম্পর্কিত খবর

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ পিছুটান: নতুন জরিপ

নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনার প্রতিশ্রুতি সিইসির

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, অপেক্ষার অবসান ১৯ লাখ পরীক্ষার্থীর

 দেশের পথে প্রধান উপদেষ্টা।
 দেশের পথে প্রধান উপদেষ্টা।

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে কীটনাশক প্রয়োগ করবে ডিএসসিসি।

ইরানে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিবৃতি

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

জর্ডানে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

ঈদের আগে তিন দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ৭৪০০ কোটি টাকা ছাড়াল

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ, পাখি আঘাতের সন্দেহ

নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।
নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।