প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফ–এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়–এ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনাবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র বলছে, বৈঠকে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও কথা হয়।
আজকের খবর / এম.এস.এইচ
