আজকের খবর
ads
সারাদেশ

উত্তরায় শপিং কমপ্লেক্সে তাণ্ডব, মামলায় আসামি ৭০০

অনলাইন ডেস্ক
উত্তরায় শপিং কমপ্লেক্সে তাণ্ডব, মামলায় আসামি ৭০০

রাজধানীর উত্তরায় রিকশাচালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ‘উত্তরা স্কয়ার’ শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে অজ্ঞাতপরিচয় প্রায় ৭০০ জনকে আসামি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, শপিং কমপ্লেক্স ঘেরাও, ভাঙচুর, সড়ক অবরোধ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এন এস নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, রিকশাচালককে মারধর করে শপিংমলের ভেতরে বেঁধে রাখার খবরটি সম্পূর্ণ গুজব। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। সংঘর্ষের সময় বিক্ষুব্ধদের হামলায় পুলিশের ছয় সদস্য আহত হন।

এর আগে রবিবার গভীর রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যা ও গুম করার অভিযোগ ছড়িয়ে পড়ে। এ ঘটনার জেরে উত্তেজিত রিকশাচালকরা ‘উত্তরা স্কয়ার’ বাণিজ্যিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের নিরাপত্তাকর্মীর সঙ্গে রিকশা পার্কিংকে কেন্দ্র করে এক চালকের বাকবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটে। পরে ওই চালক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শেষ পর্যন্ত রাত সাড়ে ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ওয়াহিদুল ইসলাম জানান, একজন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেউ নিহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত নয়। ভবনের ভেতরে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সর্বশেষ

প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে 

সারাদেশ

প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় ছেলে 
জমে উঠেছে ঈদের কেনাকাটা, ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও ক্রেতারা

ইরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সরকারের বিশেষ উদ্যোগ

জাতীয়

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

সারাদেশ

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের
উত্তরায় শপিং কমপ্লেক্সে তাণ্ডব, মামলায় আসামি ৭০০

সারাদেশ

উত্তরায় শপিং কমপ্লেক্সে তাণ্ডব, মামলায় আসামি ৭০০
শবে কদরের ছুটিতেও থামেনি সরকারি কার্যক্রম

আন্তর্জাতিক

দলে নেই নেইমার, তবুও হারাননি আশা

আন্তর্জাতিক

দলে নেই নেইমার, তবুও হারাননি আশা
মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি

আন্তর্জাতিক

মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি
পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

আন্তর্জাতিক

পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে
মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বাঁচলেন মোজতবা খামেনি

আন্তর্জাতিক

মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বাঁচলেন মোজতবা খামেনি
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর ব্যবস্থা : আইজিপি

অর্ধশতাধিক অসহায়দের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ

জেলা

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩ সমস্যা

সারাদেশ

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ৩ সমস্যা
কুমিল্লার লালমাইয়ে ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধন

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

সারাদেশ

গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ ডিএমপির

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন