ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় ইয়েমেনের হুতি আন্দোলনের শীর্ষ রাজনৈতিক সংস্থা গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
এক বিবৃতিতে হুতিদের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদ ইরানের জনগণের প্রতি “আন্তরিক সমবেদনা ও গভীর সহানুভূতি” প্রকাশ করে। তারা এই ঘটনাকে “জঘন্য অপরাধ” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন এবং মুসলিম বিশ্বের বিরুদ্ধে চলমান অন্যায্য আক্রমণের ধারাবাহিকতা।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ ধরনের প্রতিক্রিয়া নতুন মাত্রা যোগ করেছে।
আজকের খবর/ এম.এস.এইচ
