আজকের খবর
ads
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পকে ঝুঁকির কথা জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা

অনলাইন ডেস্ক
ইরান ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পকে ঝুঁকির কথা জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে সতর্ক করেছেন। তবে এ ধরনের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক এক বৈঠকে কেইন প্রেসিডেন্টকে অবহিত করেন—প্রয়োজনীয় গোলাবারুদের ঘাটতি এবং আঞ্চলিক মিত্রদের সীমিত সমর্থন থাকলে ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করা কঠিন হয়ে পড়তে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক মজুত উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

পত্রিকাটি অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে পরিচিত এক সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানে বড় পরিসরের কোনো সামরিক অভিযানে জটিলতা ও মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি রয়েছে—এমন উদ্বেগ তুলে ধরেন কেইন।

এদিকে অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ইরান ইস্যুতে প্রেসিডেন্টকে ব্রিফিং দেওয়ার ক্ষেত্রে কেইনই ছিলেন একমাত্র সামরিক কর্মকর্তা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার-কে নাকি সাম্প্রতিক বৈঠকগুলোতে আমন্ত্রণ জানানো হয়নি।

অ্যাক্সিওস আরও জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো-সংক্রান্ত একটি অভিযানে সমর্থন দিলেও ইরান প্রশ্নে কেইন তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছেন। একাধিক সূত্র তাঁকে ইরান ইস্যুতে ‘অনিচ্ছুক যোদ্ধা’ হিসেবে বর্ণনা করেছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, জেনারেল কেইন ইরান আক্রমণের বিরোধিতা করেননি। বরং তাঁর মতে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ‘সহজেই জয়ী’ হতে পারবে। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। ইতিমধ্যে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্যদিকে তেহরান জানিয়েছে, সংলাপের মাধ্যমে সমাধান সম্ভব হলেও ‘অতিরিক্ত ও অযৌক্তিক দাবি’ তারা মেনে নেবে না। এসব দাবির মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয় রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, ওয়াশিংটনের অনেক দাবি ইসরায়েলের কৌশলগত অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখনো অনিশ্চিত।

সর্বশেষ

ইরান ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পকে ঝুঁকির কথা জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে উত্তেজনা: ট্রাম্পকে ঝুঁকির কথা জানালেন শীর্ষ সামরিক কর্মকর্তা
নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি উদ্ধার

সারাদেশ

পিলখানা ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনের দাবি জামায়াতের

রাজনীতি

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

সারাদেশ

নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
শেরপুরে গণভোট হচ্ছে না, ৯ এপ্রিল দুই আসনে উপনির্বাচন

জাতীয়

গাইবান্ধায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোর চালকসহ নিহত ২, আহত অন্তত ৮

নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ

জাতীয়

নতুন সরকারের উপদেষ্টাদের দায়িত্ব বণ্টন, গেজেট প্রকাশ
জামিন পেলেন গায়ক মাইনুল আহসান নোবেল

আইন-আদালত

জামিন পেলেন গায়ক মাইনুল আহসান নোবেল
আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে : ভূমিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৬ সিটিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের কারণ জানালেন মির্জা ফখরুল

৯ এপ্রিল ভোট শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে, তফসিল ঘোষণা ঈদের আগেই

কুমিল্লার বুড়িচংয় “জাবেদ মেম্বারের”নেতৃত্বে রাতভর চলে গোমতীর পাড়ের মাটি লুট

জেলা

কুমিল্লা সিটির মেয়র পদে লড়তে পারেন মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন

কুমিল্লা দোকান মালিক সমিতির কমিটির নিয়ে বিতর্কের সৃষ্টি

সারাদেশ

কুমিল্লা দোকান মালিক সমিতির কমিটির নিয়ে বিতর্কের সৃষ্টি

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় গাজায় ২১ জন নিহত, হাসপাতালের জ্বালানি সঙ্কট চরমে

বিশ্বযুদ্ধের ছায়ায় বাংলাদেশ: প্রস্তুত না হলে কী হবে অবস্থা?!

মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী: রাশিয়ার সঙ্গে অবস্থান সমন্বয়ের উদ্যোগ

রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে মানতে নারাজ ইউরোপীয় ইউনিয়ন

ইসরাইলি হামলার পর ইরানের জনগণের প্রতিশোধের দাবি

নিজের মেয়াদের মধ্যেই ‘গোল্ডেন ডোম’ বানাবেন ট্রাম্প

ইরান-ইসরায়েল সংঘাতে সবচেয়ে খারাপ পরিণতি কী হতে পারে?

রাশিয়া দাবি করেছে যে তারা প্রথমবারের মতো ইউক্রেনের মধ্যাঞ্চলীয় অঞ্চলে প্রবেশ করেছে

আগুনে ঘি ঢালছেন যুক্তরাষ্ট্র সতর্ক করল চীন

যুক্তরাষ্ট্র জাতিসংঘের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান

ইসরায়েলের হামলা গাজাজুড়ে অব্যাহত, আজ অন্তত ৫১ জন নিহত

রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম
রাশিয়া সফরের বিষয়ে যা বললেন কিম

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত: নতুন হামলা ও সতর্কবার্তা

ইরানে ইসরাইলি হামলাকে 'স্পষ্ট উসকানি' বললেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

‘দেয়ালে লেখা হয়ে গেছে পাকিস্তানে সরকার গঠন করবে পিপিপি’