ভারত–পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনার পারদ চড়া। তবে সাম্প্রতিক সময়ে এই চিরপ্রতিদ্বন্দ্বিতায় একপেশে চিত্রই দেখা যাচ্ছে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার পাকিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত।
এর আগেও গত এশিয়া কাপে টানা তিন ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে আধিপত্য দেখিয়েছিল ভারতীয় দল। পাকিস্তানের এমন টানা ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও নির্বাচক Kris Srikkanth।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, পাকিস্তানের বোলিং আক্রমণে আগের ধার নেই। একসময় Waqar Younis, Imran Khan, Wasim Akram–দের মতো কিংবদন্তিরা দাপট দেখালেও এখন মানসম্পন্ন পেসার খুঁজতেই হিমশিম খাচ্ছে দলটি।
শ্রীকান্তের মতে, বর্তমান তারকা পেসার Shaheen Afridi আগের মতো কার্যকর নন। ভারতের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে তিনি দুই ওভারে ৩১ রান খরচ করে মাত্র একটি উইকেট নেন।
ব্যাটিং নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। তার ভাষায়, দলে পর্যাপ্ত মানসম্পন্ন ব্যাটার নেই। অধিনায়ক Babar Azam-এর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দলকে পিছিয়ে দিচ্ছে। সাম্প্রতিক ম্যাচে বাবর ৭ বলে মাত্র ৫ রান করে আউট হন।
শ্রীকান্ত বলেন, “এমন পাকিস্তান কি আগে দেখেছেন? একসময় দলে এত ফাস্ট বোলার ছিল, আর এখন একজন ভালো পেসার পেতেও সংগ্রাম করছে। যদি বাবর আজমই একমাত্র ভরসা হন, তাহলে টি-টোয়েন্টি খেলাই প্রশ্নবিদ্ধ।”
কটাক্ষের সুর আরও বাড়িয়ে তিনি দাবি করেন, “ভারতের চতুর্থ একাদশই পাকিস্তানকে হারাতে পারবে। চাইলে মূল দল না খেলিয়ে তৃতীয় বা চতুর্থ সারির দল নামালেও জয় আসবে।
