আজকের খবর
ads
জাতীয়

৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য

লেখকঃ নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক
৩০ আসনে অনিয়মের অভিযোগ, পুনঃগণনার দাবিতে ইসিতে ১১ দলীয় ঐক্য
ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে সংশোধন–বিকৃতির অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপনের উদ্দেশ্যে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে পৌঁছান।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি অভিযোগ করেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া, ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়ম ঘটেছে। এসব বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

জুবায়ের আরও বলেন, কিছু আসনে ফলাফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কোথাও দ্রুত ফল ঘোষণা করা হয়েছে—যা নিয়ে পক্ষপাতের প্রশ্ন উঠেছে। যেসব আসনে আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে, সেখানে পুনঃগণনার আবেদন জানানো হবে এবং প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন স্থানে হামলায় হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং দ্রুত পদক্ষেপ কামনা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের পক্ষ থেকে দৃশ্যমান নিয়ন্ত্রণমূলক উদ্যোগ না নেওয়ার অভিযোগও তোলেন তিনি।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ঢাকা-৬ আসনের প্রার্থী ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, পাবনা-1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলি উল্লাহ নোমান।

অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেন, বিতর্কিত ৩০টি আসনে পুনঃগণনা হলে প্রকৃত ফলাফল সামনে আসবে এবং যাদের পরাজিত দেখানো হয়েছে, তাদের অনেকেই বিজয়ী হিসেবে প্রমাণিত হবেন।

ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনের কয়েকটি কেন্দ্রে ফলাফল শিটে অসংগতি রয়েছে। কোথাও এজেন্টের নামের অমিল, এনআইডি নম্বর অনুপস্থিতি, ওভাররাইটিং, পেন্সিলে লেখা, কার্বন কপি ব্যবহার, ফটোকপি করা ফলাফল শিট এবং প্রিন্টের পরিবর্তে হাতে কেন্দ্রের নাম লেখার মতো অনিয়ম পাওয়া গেছে।

যেসব আসনে পুনঃগণনার আবেদন করা হবে বলে জানানো হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

সর্বশেষ

প্রধান উপদেষ্টা বিদেশ চলে যাবেন কি না? যা বললেন প্রেসসচিব

কোন দল কত ভোট পেল—শতকরা হিসাব প্রকাশ করল ইসি

মাদারীপুরে জামানত হারিয়েছেন ১৭ প্রার্থী

সারাদেশ

নির্বাচনে ভূমিকা রেখে আত্মমর্যাদা ফিরে পেয়েছে পুলিশ: প্রেস সচিব

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৩১, মৃত্যু নেই

স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৩১, মৃত্যু নেই
দেশে নির্বাচন পরবর্তী কোনো সংখ্যালঘু নির্যাতন ঘটেনি : প্রেস সচিব

ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ স্থগিতের আবেদন

সারাদেশ

ভোট পুনর্গণনা ও আব্বাসের শপথ স্থগিতের আবেদন
লেভেল প্লেয়িং ফিল্ড না থাকায় সুষ্ঠু ভোট হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

রাজনীতি

প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন প্রস্তুত

নির্বাচনে ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ ফোনকল

জাতীয়

নির্বাচনে ৯৯৯-এ ৮ হাজার ৩৮০ ফোনকল
কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলাম

জাতীয়

কাজ এখানেই শেষ নয়, আমাদের সংগ্রাম চলবে : নাহিদ ইসলাম
নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

রাজনীতি

নির্যাতিত নারীকে দেখতে নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির ঘোষণা এনসিপির

রাজনীতি

ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির ঘোষণা এনসিপির
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

সারাদেশ

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় গৃহবধূ নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ
নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

রাজনীতি

নির্বাচনী জয়ে তারেক রহমানকে অভিনন্দন নরওয়ের প্রধানমন্ত্রীর

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

সম্পর্কিত খবর

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পূর্ণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত।

চট্টগ্রামসহ সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

ভোটারদের পছন্দে শীর্ষে বিএনপি, জামায়াত-আওয়ামী লীগ পিছুটান: নতুন জরিপ

আজ প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের ফল, অপেক্ষার অবসান ১৯ লাখ পরীক্ষার্থীর

 দেশের পথে প্রধান উপদেষ্টা।
 দেশের পথে প্রধান উপদেষ্টা।

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিদিন দ্বিগুণ পরিমাণে কীটনাশক প্রয়োগ করবে ডিএসসিসি।

ইরানে হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের বিবৃতি

করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য দক্ষিণ সিটির উদ্যোগ।

লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সক্রিয় ইসি, বইছে ভোটের হাওয়া

ঈদের আগে তিন দিনে প্রবাসীদের পাঠানো অর্থ ৭৪০০ কোটি টাকা ছাড়াল

ঢাকা থেকে সিঙ্গাপুরগামী বিমান জরুরি অবতরণ, পাখি আঘাতের সন্দেহ

নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।
নতুন ধানের জাত ‘জিএইউ ধান-৩’ উদ্ভাবিত।

জাতীয়

জর্ডানে বাংলাদেশিদের চলাফেরায় সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

দুঃখ প্রকাশ করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম