চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এর শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা দিয়েছে। বর্তমানে তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, গত দুই দিনে তার অবস্থা দৃশ্যমানভাবে ভালো হয়েছে।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানান, “ভাই এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।”
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালেই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার-নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাকও তাকে দেখতে হাসপাতালে যান।
