জাতিসংঘ বাংলাদেশের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সফলতার জন্য অভিনন্দন জানিয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রকাশিত বার্তায় মহাসচিব উল্লেখ করেছেন, “সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে এমনভাবে কাজ করতে উৎসাহিত করতে হবে যাতে জাতীয় ঐক্য দৃঢ় হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বজায় থাকে, সংখ্যালঘুদের অধিকার রক্ষা হয় এবং সব নাগরিক তাদের মানবাধিকার পূর্ণভাবে উপভোগ করতে পারেন।”
বার্তায় আরও বলা হয়েছে, বাংলাদেশ তার উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, এলডিসি (LDC) থেকে উত্তরণে কাজ করছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
