আজকের খবর
ads
বিনোদন

সিনেমার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছি: ফারিন খান

অনলাইন ডেস্ক
সিনেমার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছি: ফারিন খান

অভিনেত্রী ও মডেল ফারিন খানের অভিনীত নতুন একক নাটক ‘রং নাম্বার’ মুক্তি পাচ্ছে আরটিভির ইউটিউব চ্যানেলে। নাটকটি, সাম্প্রতিক ব্যস্ততা এবং সিনেমা প্রসঙ্গে নিজের ভাবনার কথা জানিয়েছেন তিনি।

নতুন নাটকটি নিয়ে ফারিন খান বলেন, ‘রং নাম্বার’ গল্পের দিক থেকে তাঁর আগের কাজগুলোর চেয়ে আলাদা। নব্বই দশকের পটভূমিতে লেখা এই গল্পে ল্যান্ডফোনকেন্দ্রিক যোগাযোগ, ভুল নম্বরে ফোন, নীরব কল এবং সেখান থেকে গড়ে ওঠা সম্পর্কের স্মৃতিময় চিত্র তুলে ধরা হয়েছে। তাঁর ভাষায়, নব্বই দশকে যারা বেড়ে উঠেছেন, তাদের অনেকের জীবনেই এমন অভিজ্ঞতা আছে। তাই এই নাটকে অভিনয় করা যেন স্মৃতির ভেতর ফিরে যাওয়ার মতো।

তিনি জানান, নাটকের গল্প পড়েই পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে। বাসায় ল্যান্ডফোন থাকার সময় হঠাৎ অচেনা ফোন আসা, ফোন ধরতে পরিবারের কড়াকড়ি—এসব অভিজ্ঞতা শুটিংয়ের সময় বারবার মনে ভেসে উঠেছে। সেই সময়টাকে ধারণ করে নির্মিত গল্পে অভিনয় করতে পেরে ভেতরে আলাদা আনন্দ কাজ করেছে।

সম্প্রতি পর্দায় তুলনামূলক কম দেখা যাওয়ার বিষয়ে ফারিন খান বলেন, দেশের পরিস্থিতির কারণে অনেক কাজ আটকে আছে। তাছাড়া কেবল নাটকের সংখ্যা বাড়ানোর জন্য কাজ করতে তিনি আগ্রহী নন। নতুনত্ব আছে—এমন গল্প ও চরিত্রই তিনি বেছে নিচ্ছেন। গত কয়েক মাস বড় একটি প্রজেক্টের প্রস্তুতির কারণে নিয়মিত শুটিংয়েও ছিলেন না।

সেই বড় প্রজেক্ট প্রসঙ্গে ফারিন খান স্পষ্ট করেন, তিনি সিনেমার জন্য নতুন করে প্রস্তুতি নিচ্ছেন। তবে সিনেমার নাম, পরিচালক কিংবা সহশিল্পীদের বিষয়ে আপাতত কিছু বলার অনুমতি নেই। শুধু এটুকু আশ্বাস দেন—খুব শিগগিরই বিস্তারিত জানা যাবে।

প্রায় নয় বছর আগে তাঁর প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল। এরপর দীর্ঘ বিরতির কারণ হিসেবে ফারিন জানান, তখন তিনি পড়াশোনায় ব্যস্ত ছিলেন এবং পরিবারও সিনেমায় নিয়মিত কাজের পক্ষে ছিল না। ফলে অনেক সিনেমার প্রস্তাব পেয়েও সেগুলো ছাড়তে হয়েছিল। তবে সিনেমার প্রতি আগ্রহ কখনোই ফুরিয়ে যায়নি। তাই পরে ছোট পর্দায় নিজেকে পরিণত করে বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিয়েছেন।

মঞ্চে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, মঞ্চের জন্য নিবেদিত সময় ও চূড়ান্ত প্রস্তুতি দরকার। ছোট পর্দায় ব্যস্ততা বাড়ায় মঞ্চে নিয়মিত থাকা সম্ভব হয়নি। তবে মঞ্চের প্রতি তাঁর ভালোবাসা এখনও অটুট।

মডেলিং ও অভিনয় একসঙ্গে চালিয়ে যাওয়ার বিষয়ে ফারিন খান জানান, মডেলিং দিয়েই তাঁর অভিনয়ে আসা। তাই অভিনয়ের ব্যস্ততা বাড়লেও মডেলিং থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

আজকের খবর / এম.এস.এইচ.

সর্বশেষ

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

জাতীয়

ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজনীতি

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সারাদেশ

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার

জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার
খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী

জেলা

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো

আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

অজয়–কাজলের মেয়েকে কি দেখা যাবে রুপালি পর্দায়?

নিউইয়র্কে একসঙ্গে সময় কাটাচ্ছেন শাকিব-বুবলী ও ছেলে বীর

ব্যাচেলরদের জীবনের গল্প নিয়ে আসছে ‘ব্যাচেলর ড্রপ’ সিজন–১

দীর্ঘ ৯ বছর পর মুখ খুললেন দেব, বললেন ‘আমরা একটা কথাও বলিনি’

ঘোষণার পর দেবকে ফলো, মঞ্চেই সেলফি তুললেন শুভশ্রী

ঈদে আসছেন বুবলীও
ঈদে আসছেন বুবলীও

বিনোদন

যে দৃশ্য আজও অস্বস্তিতে ফেলে টাইটানিকের নায়িকাকে

মা হওয়ায় দীপিকাকে কী লিখলেন আলিয়া, প্রিয়াঙ্কারা

শাহরুখের সঙ্গে অভিনয় করতে চাননি নয়নতারা!

শ্রীলীলার গায়ে হলুদের ছবি ও মাথায় সিঁদুর; কার্তিকের সঙ্গে বিয়ের গুঞ্জন?

দেব-শুভশ্রী দশ বছর পর একসঙ্গে ‘ধূমকেতু’ ঘিরে নতুন আলোচনার ঝড়

এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিটিভির ঈদ আড্ডায় থাকছেন শাকিব
বিটিভির ঈদ আড্ডায় থাকছেন শাকিব

বিনোদন

নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স