আজকের খবর
ads
ধর্ম ও জীবন

দানের ফজিলত

অনলাইন ডেস্ক
দানের ফজিলত

মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম:

ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দান-সাদাকা। সাদাকা আরবি শব্দ অর্থ দান। ইসলামী পরিভাষায় দান করাকেই সাদাকা বলা হয়। সাদাকা শব্দটি সিদকুন শব্দ থেকে নিষ্পন্ন। অর্থ- সততা, যথার্থতা, শরয়ি পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পদ ব্যয় করাকে সাদাকা বলা হয়। কেননা, মানুষ তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু এবং জীবন যাপনের প্রধান উপকরণ কষ্টার্জিত মাল ব্যয় করে এবং সংশ্লিষ্ট ব্যক্তি আল্লাহ তায়ালার প্রতি ভালোবাসা এবং তার নির্দেশনাবলির প্রতি আনুগত্যের বাস্তব প্রমাণ দিয়ে থাকে বলে এই ব্যয়কে সাদাকা নামে অভিহিত করা হয়। কুরআন মাজিদে সাদাকা কথাটি সালাতের মতো ৮২ বার এসেছে, জাকাত শব্দটি এসেছে ৩২ বার, নামাজের সাথে এসেছে ২৬ বার, স্বতন্ত্রভাবে এসেছে চারবার, পবিত্রতা অর্থে এসেছে দুইবার। পবিত্র কুরআন মাজিদে ফরজ বা আবশ্যিক ও নফল এ উভয় প্রকার দানকেই সাদাকা বলা হয়েছে। তবে প্রচলিত অর্থে শুধু নফল দানকেই সাদাকা বলা হয়ে থাকে। ফরজ দান হলো- জাকাত, ফিতরা ও মান্নতের দান।
নফল সাদাকার প্রকারভেদ : সাদাকা দুই প্রকার- ১. সাধারণ সাদাকা ও ২. সাদাকায়ে জারিয়া।

সাধারণ সাদাকা : সাধারণ সাদাকা হলো গরিব-দুঃখীকে দান করা, দ্বীনি প্রতিষ্ঠানে দান করা, কাউকে সৎ পরামর্শ দেয়া, কাউকে ভালোবাসা ইত্যাদি।
সাদাকায়ে জারিয়া : মহানবী সা: বলেন, ‘সাদকায়ে জারিয়া তথা মৃত্যুর পরও যে আমলের সওয়াব স্থায়ী থাকে তা হলো- ১. সেই ইলম যা সে প্রচার-প্রসার করে গেছে; ২. নেক সন্তান; ৩. কুরআনের কপি; ৪. নির্মিত মসজিদ; ৫. নির্মিত মুসাফিরখানা; ৬. দান-সাদাকা, যা জীবিত অবস্থায় দান করা হয়েছে।
মহানবী সা: ওই ব্যক্তিকে সর্বাপেক্ষা বড় দাতা রূপে আখ্যায়িত করেছেন, যিনি পবিত্র কুরআন সুন্নাহর ইলম অন্যদের শিক্ষা দেন। এর পরের স্থান মসজিদ, মাদরাসা, এতিমখানা, রাস্তাঘাট নির্মাণ, পুকুর খনন প্রভৃতি কল্যাণকর কাজে দান করা। এ গুলো সাদাকায়ে জারিয়া বা স্থায়ী পুণ্য লাভের মাধ্যম।

হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: বলেন, ‘যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না- ১. সাদাকায়ে জারিয়া; ২. উপকারী জ্ঞান ও ৩. নেক সন্তানের দোয়া’ (শরহে মুসলিম-১১/৮৫)।
কুরআনে দানের নির্দেশ : আল্লাহ তায়ালা সব নবীকে ফরজ দান তথা জাকাতের নির্দেশ দিয়েছেন। যেমন- আল্লাহ তায়ালা বলেন- ‘আর আমি তাদেরকে (নবীদেরকে) নেতা বানিয়ে ছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত এবং তাদেরকে প্রত্যাদেশ করেছিলাম সৎকর্ম করতে, সালাত কায়েম করতে এবং জাকাত প্রদান করতে আর তারা আমারই ইবাদত করত’ (সূরা আম্বিয়া-৭৩)।

আরো ইরশাদ করেন- ‘আর স্মরণ করো, যখন বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে, সালাত কায়েম করবে ও জাকাত দেবে’ (সূরা আল বাকারা-৮৩)।

অন্যত্র ইরশাদ করেন- ‘আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, আমার রাসূলগণকে বিশ^াস করো ও তাদেরকে সম্মান করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো’ (সূরা আল মায়িদা-১২)।
হজরত ঈসা আ: বলেন, ‘আর আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও জাকাত আদায় করতে’ (সূরা মারইয়াম-৩১)।
আরো ইরশাদ করেন- ‘সে (ইসমাইল) তাঁর পরিবারবর্গকে সালাত ও জাকাতের নির্দেশ দিতো এবং সে ছিল তাঁর প্রতিপালকের সন্তোষভাজন’ (সূরা মারইয়াম-৫৫)।
আল্লাহ তায়ালা বলেন- ‘তারা আপনার কাছে জিজ্ঞেস করে, তারা কী ব্যয় করবে? (আল্লাহ বলেন) আপনি জানিয়ে দিন, যা তোমাদের প্রয়োজনাতিরিক্ত তা দান করো’ (সূরা বাকারা- ২১৯)।

আল্লাহ তায়ালা ইরশাদ করেন- ‘আর তাদের সম্পদে নির্দিষ্ট হক রয়েছে ভিক্ষুক ও বঞ্চিত সবার’ (সূরা মাআরিজ : ২৪-২৫)। আরো বলেন- ‘নিশ্চয়ই তোমাদের সম্পদে নিঃস্ব ও অসহায়দের অধিকার রয়েছে’ (সূরা আল আম্বিয়া-১৯)।
হাদিসে দানের নির্দেশ : রাসূল সা: বলেন, ‘মানুষ বলে আমার সম্পদ আমার সম্পদ অথচ তিনটি ক্ষেত্রে ব্যবহৃত সম্পদই শুধু তার- ১. যা খেয়ে শেষ হয়েছে; ২. যা পরিধান করে নষ্ট করেছে ও ৩. আর যা দান করেছে। আর অবশিষ্ট সম্পদ যা সে ছেড়ে যাবে, মানুষ তা শুধু নিয়ে যাবে’ (মুসলিম)।
হজরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘প্রতিদিন সকালে দু’জন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন দানকারীর জন্য এ দোয়া করেন, হে আল্লাহ দাতার মালে বিনিময় দান করুন তথা তার সম্পদ বাড়িয়ে দিন। আর দ্বিতীয়জন সব কৃপণের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ কৃপণের মাল ধ্বংস করে দিন’ (বুখারি ও মুসলিম)।

রাসূল সা: বলেন, ‘হে কাব ইবনে উজরা! নামাজ আল্লাহর নৈকট্য দানকারী, রোজা ঢালস্বরূপ এবং দান-সাদাকা গুনাহ মিটিয়ে দেয়, যেমন- পানি আগুনকে নিভিয়ে ফেলে’ (আবু ইয়ালা)।
মহানবী সা: বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করবেন’ (বুখারি-৪৫০)।
হজরত আয়েশা রা: থেকে বর্ণিত- রাসূল সা:-এর সময় একদা সূর্যগ্রহণ হলো, তখন রাসূলুল্লাহ সা: লোকদের নিয়ে সালাত আদায় করেন। অতঃপর তিনি লোকদের উদ্দেশে খুতবা দান করেন। প্রথমে তিনি আল্লাহর প্রশংসা করেন। অতঃপর বলেন, সূর্য ও চন্দ্র আল্লাহ তায়ালার নিদর্শনসমূহের মধ্যে দু’টি । কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তার মাহাত্ম্য ঘোষণা করবে, সালাত আদায় করবে ও দান-সাদাকা করবে’ (বুখারি-১০৪৪)।
রাসূল সা: বলেন, ‘কিয়ামতের দিন সাত ব্যক্তি আরশের নিচে ছায়া লাভ করবে। তন্মধ্যে একজন হলো- যে এমনভাবে দান করে যে, তার ডান হাত কি দান করেছে বাম হাত তা জানে না’ (বুখারি ও মুসলিম)।
রাসূল সা: বলেন, ‘খেজুরের একটি টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো’ (বুখারি ও মুসলিম)।

রাসূল সা: আরো বলেছেন, ‘উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাত অপেক্ষা উত্তম’ (মুসলিম)।
যারা দান পাওয়ার হকদার : দান পাওয়ার হকদার আট শ্রেণীর মানুষ : ১. গরি- যার সামান্য পরিমাণ সম্পদ আছে কিন্তু তা দ্বারা তার সংসার চলে না; ২. মিসকিন- যার কিছুই নাই; ৩. জাকাত আদায়কারী; ৪. নওমুসলিমের জন্য (বর্তমানে এই বিধানটি রহিত হয়ে গেছে); ৫. দাস মুক্তির জন্য; ৬. ঋণগ্রস্তের জন্য; ৭. আল্লাহর রাস্তায় তথা যুদ্ধক্ষেত্রে ব্যয়ের জন্য; ৮. মুসাফিরকে; যে পথে নিঃস্ব হয়ে গেছে, যদিও দেশে তার অনেক সম্পদ রয়েছে (সূরা তাওবা-৬০)।

সর্বশেষ

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল
ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজনীতি

ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী
আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সারাদেশ

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার

জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার
খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী

জেলা

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

জেলা

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার
কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন

জেলা

কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন
চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো

আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

জাতীয়

নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

ধর্ম ও জীবন

রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা

ধর্ম ও জীবন

এই বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা
এই বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

ধর্ম ও জীবন

কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে
কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে

ধর্ম ও জীবন

মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি
মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি

ধর্ম ও জীবন

হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ
হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ

ধর্ম ও জীবন

দানের ফজিলত
দানের ফজিলত

ধর্ম ও জীবন

কোরবানি করার উদ্দেশ্য।
কোরবানি করার উদ্দেশ্য।

ধর্ম ও জীবন

মানসিক চাপ থেকে মুক্ত থাকতে যেসব দোয়া পড়বেন। 
মানসিক চাপ থেকে মুক্ত থাকতে যেসব দোয়া পড়বেন। 

ধর্ম ও জীবন

নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে
নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে

ধর্ম ও জীবন

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ানো হবে না: ধর্ম মন্ত্রণালয়
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ানো হবে না: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম ও জীবন

এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ম ও জীবন

রমজানের আগেই প্রস্তুতি: শাবান মাসে নিজেকে যেভাবে গড়ে তুলবেন
রমজানের আগেই প্রস্তুতি: শাবান মাসে নিজেকে যেভাবে গড়ে তুলবেন

ধর্ম ও জীবন

শবেবরাতের তারিখ জানা যাবে সোমবার সন্ধ্যায়
শবেবরাতের তারিখ জানা যাবে সোমবার সন্ধ্যায়

ধর্ম ও জীবন

৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত
৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত

ধর্ম ও জীবন

ঢাকা ও চট্টগ্রামের আজকের ইফতারের সময়
ঢাকা ও চট্টগ্রামের আজকের ইফতারের সময়