আজকের খবর
ads
ধর্ম ও জীবন

নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে

অনলাইন ডেস্ক
নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে

ড. আবু সালেহ মুহাম্মদ তোহা:

ইসলামের মৌলিক স্তম্ভগুলোর মধ্যে নামাজ অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। যে পাঁচটি ভিত্তির ওপর ইসলাম দাঁড়িয়ে আছে এর মধ্যে নামাজ দ্বিতীয়। নামাজ ছাড়া ইসলামের মৌলিকত্ব অসম্ভব। ঈমানের পর ইসলামে নামাজের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই।

কোরআন মাজিদে ৮৩ বার নামাজের প্রসঙ্গ বর্ণিত হয়েছে।

নামাজেই ঈমানের পরিচয় : পবিত্র কোরআনে মুমিন-মুত্তাকির পরিচয় দিতে গিয়ে ঈমানের পরই নামাজের কথা বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘(মুত্তাকি তারা) যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যা কিছু দিয়েছি তা থেকে (আল্লাহর সন্তোষজনক কাজে) ব্যয় করে।’ (সুরা : বাকারাহ, আয়াত : ৩)

নামাজই ঈমানের পরিচয় বহন করে।

যে সঠিকভাবে নামাজ আদায় করে সেই প্রকৃত মুমিন। যে নামাজ আদায় করে না সে পূর্ণ মুমিন নয়। মহান আল্লাহ বলেন, ‘মুমিনরা সফলকাম হয়েছে। যারা নিজেদের নামাজে বিনয়াবনত।

’ (সুরা : মুমিনুন, আয়াত : ১-২)

নামাজ সবার জন্য সব সময় : ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ ও রোজা ধনী-গরিব সবার জন্যই ফরজ। তবে হজ ও জাকাতের বিধান শুধু ধনী ব্যক্তিদের জন্য প্রযোজ্য। শারীরিক অসুস্থতাসহ কিছু কিছু ক্ষেত্রে ফরজ রোজা ভঙ্গ করার হুকুম রয়েছে এবং পরে তা আদায় করে নেওয়া যায়। রোজা ভঙ্গের পর কাফ্ফারা আদায় করার বিধানও রয়েছে। তবে নামাজের ক্ষেত্রে কাজা করার হুকুম শুধু বিশেষ ক্ষেত্রেই দেওয়া হয়েছে।

যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে; সে যেন বসে নামাজ আদায় করে। যদি কারো বসে নামাজ আদায় করতে কষ্ট হয়; সে যেন শুয়ে নামাজ আদায় করে। দেহে জ্ঞান থাকা পর্যন্ত কোনো অবস্থায় কোনো ব্যক্তির জন্য নামাজ বাদ দেওয়ার বিধান নেই। আল্লাহ বলেন, ‘যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯১)

নামাজের বিধান ঊর্ধ্বলোকে : মহান আল্লাহ নবী (সা.)-কে সাত আসমান পার করে ঊর্ধ্বলোকে তাঁর কাছে নিয়ে গিয়ে নামাজের বিধান দিয়েছেন। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এমনটি হয়নি। সুতরাং নামাজ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মিরাজের রাতের প্রসঙ্গে হাদিসে এসেছে, আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, অতঃপর আল্লাহ আমার উম্মাতের ওপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। অতঃপর তা নিয়ে আমি ফিরে আসি। অবশেষে যখন মুসা (আ.)-কে অতিক্রম করি; তখন তিনি বলেন, আল্লাহ তাআলা আপনার উম্মতের ওপর কী ফরজ করেছেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত নামাজ। তিনি বলেন, আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান; কেননা আপনার উম্মত তা পালন করতে পারবে না। আমি ফিরে গেলাম। আল্লাহ তাআলা কিছু অংশ কমিয়ে দিলেন।

আমি মুসা (আ.)-কে পুনরায় অতিক্রম করাকালে তিনি আবার জানতে চাইলেন, আর আমি বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনি পুনরায় আপনার রবের কাছে ফিরে যান। কারণ আপনার উম্মত এটিও আদায় করতে পারবে না। আমি ফিরে গেলাম। তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হলো। আবারও মুসা (আ.)-কে অতিক্রম করাকালে তিনি আবার জানতে চাইলেন। বললাম, কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বলেন, আপনি পুনরায় আপনার প্রতিপালকের কাছে যান। কারণ আপনার উম্মত এটিও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি পুনরায় গেলাম, তখন আল্লাহ বলেন, এই পাঁচই (নেকির দিক দিয়ে) ৫০ (বলে গণ্য হবে)। আমার কথার কোনো রদবদল হয় না। (মুসলিম, হাদিস : ১৬৩)

নামাজ পরিশুদ্ধি অর্জনের মাধ্যম : নিজেকে পরিশুদ্ধ করার একমাত্র ইবাদত নামাজ। নামাজের মাধ্যমেই মানুষ সব পাপ থেকে মুক্ত থেকে পবিত্র জীবন যাপন করতে পারে। নামাজ আদায় করতে থাকলে একসময় এই নামাজই মানুষকে অশ্লীল ও অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ (মানুষকে) অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)

নামাজ পাপ থেকে মুক্তির উপায় : নামাজ মানুষকে পাপ মুক্ত করে পবিত্র ও পরিচ্ছন্ন করে। হাদিসে এসেছে—আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আচ্ছা তোমরা বলো তো—যদি কারোর বাড়ির দরজার সামনে একটি নদী থাকে, যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থেকে যাবে?’ সাহাবিরা বলেন, কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও তেমনই। এর দ্বারা আল্লাহ পাপরাশি নিশ্চিহ্ন করে দেন।’ (বুখারি, হাদিস : ৫২৮)

নামাজ সব সমস্যার সমাধান : আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আল্লাহর নির্দেশিত পদ্ধতি হলো—নামাজের মাধ্যমে তাঁর সাহায্য প্রার্থনা করা। যেকোনো বিপদ-আপদে ও সমস্যায় পড়লে আল্লাহর সাহায্য ও অনুগ্রহের প্রত্যাশায় নামাজে মগ্ন হওয়া চাই। পাশাপাশি পারিপার্শ্বিকভাবেও চেষ্টা করতে হবে। এতে আল্লাহর সাহায্য ও সহযোগিতা সহজে পাওয়া যাবে। আল্লাহ বলেন, ‘হে ঈমানদাররা! তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৫৩)

হুজাইফা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯)

গুরুত্বের সঙ্গে নামাজ আদায় : কোরআন মাজিদে যেভাবে নামাজিদের প্রশংসা করা হয়েছে, তেমনি নামাজে অবহেলাকারীদের প্রতি ধমকি ও হুঁশিয়ারিমূলক বক্তব্যও এসেছে। আল্লাহ বলেন, ‘আর দুর্ভোগ ওই নামাজিদের জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা : মাউন, আয়াত : ৪-৫)

এ জন্য খুব গুরুত্বসহ সময়ের প্রতি লক্ষ রেখে, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। নামাজে মনোযোগ ফেরাতে ইহসানের বিকল্প নেই। ইহসানের ব্যাখ্যায় হাদিসে বলা হয়েছে—উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, জিবরাইল (আ.) নবীজি (সা.)-কে বলেন, ‘আমাকে ইহসান সম্পর্কে বলুন।’ তিনি (সা.) বলেন, ইহসান হলো—‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাঁকে দেখছো। আর তুমি যদি তাকে না-ও দেখো, তিনি তোমাকে অবশ্যই দেখছেন।’ (বুখারি, হাদিস : ৫০)

লেখক : সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যু ও পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের শঙ্কা
ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন ও ক্ষমতার কাঠামো
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল

জাতীয়

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনে ৭৪ ফ্লাইট বাতিল
ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী

রাজনীতি

ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী
আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

সারাদেশ

আলোচনায় সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

আন্তর্জাতিক

যেভাবে খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার

জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে প্রবাসীদের পাশে সরকার
খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা

আন্তর্জাতিক

খামেনির মৃত্যুতে ইয়েমেনের হুথিদের সমবেদনা
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী

জেলা

সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব - কৃষিমন্ত্রী
পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত

আন্তর্জাতিক

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরে বিক্ষোভে অন্তত ৯ জন নিহত
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার

জেলা

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার
কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন

জেলা

কুমিল্লা চকবাজার ফাঁড়িতে ‘সোর্স সাজ্জাদ’ ও এএসআই সিরাজের অদৃশ্য শাসন
চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

চিকিৎসকদের সব সহযোগিতা দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো

আন্তর্জাতিক

তেল আবিবে ইরানের হামলায় অন্তত ৪০ ভবন ক্ষতিগ্রস্ত, দুই শতাধিক বাসিন্দা সরানো
নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

জাতীয়

নিউমোনিয়ায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 
আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

জাতীয়

অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

জেলা

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

ধর্ম ও জীবন

রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা
রাসূল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা

ধর্ম ও জীবন

এই বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা
এই বছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন যারা

ধর্ম ও জীবন

কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে
কমানো হচ্ছে খরচ, এবছর সরকারি খরচে কেউ যাবে না হজে

ধর্ম ও জীবন

মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি
মসজিদে হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন শায়খ মাহের আল-মুয়াইকিলি

ধর্ম ও জীবন

হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ
হজ গাইড হয়ে সৌদি আরবে যাওয়ার সুযোগ

ধর্ম ও জীবন

দানের ফজিলত
দানের ফজিলত

ধর্ম ও জীবন

কোরবানি করার উদ্দেশ্য।
কোরবানি করার উদ্দেশ্য।

ধর্ম ও জীবন

মানসিক চাপ থেকে মুক্ত থাকতে যেসব দোয়া পড়বেন। 
মানসিক চাপ থেকে মুক্ত থাকতে যেসব দোয়া পড়বেন। 

ধর্ম ও জীবন

নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে
নামাজ যেভাবে মুমিনের জীবন পাপমুক্ত করে

ধর্ম ও জীবন

হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ানো হবে না: ধর্ম মন্ত্রণালয়
হজের প্রাথমিক নিবন্ধন শেষ ১২ অক্টোবর, সময় বাড়ানো হবে না: ধর্ম মন্ত্রণালয়

ধর্ম ও জীবন

এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ম ও জীবন

রমজানের আগেই প্রস্তুতি: শাবান মাসে নিজেকে যেভাবে গড়ে তুলবেন
রমজানের আগেই প্রস্তুতি: শাবান মাসে নিজেকে যেভাবে গড়ে তুলবেন

ধর্ম ও জীবন

শবেবরাতের তারিখ জানা যাবে সোমবার সন্ধ্যায়
শবেবরাতের তারিখ জানা যাবে সোমবার সন্ধ্যায়

ধর্ম ও জীবন

৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত
৩ ফেব্রুয়ারি পালিত হবে পবিত্র শবে বরাত

ধর্ম ও জীবন

ঢাকা ও চট্টগ্রামের আজকের ইফতারের সময়
ঢাকা ও চট্টগ্রামের আজকের ইফতারের সময়