সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, যেখানে প্রধান বিচারপতির নির্দেশনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ এপ্রিল (রোববার) সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এই বেঞ্চগুলো গঠন করা হয়েছে।
