কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বদিজামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ওবাইদুল একই গ্রামের বাসিন্দা মো. আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজ জমিতে ধান কাটতে যান ওবাইদুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।
