শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র ওয়াকিমুল ইসলামের উদ্ভাবিত বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ ও প্রশংসা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি গাড়িটিতে চড়ে এর বিভিন্ন সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং তরুণ উদ্ভাবকের প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), শাহাদাৎ হোসেন স্বাধীনসহ সংশ্লিষ্ট আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
