রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১০০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৫ মে) মিরপুর, যাত্রাবাড়ী ও মুগদা এলাকায় পৃথক অভিযানে এসব গ্রেপ্তার করা হয়।
বুধবার (৬ মে) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন একাধিক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে আটক করা হয়। যাত্রাবাড়ী থানা পুলিশ ২৪ জন এবং মুগদা থানা পুলিশ বাকি ২২ জনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সংশ্লিষ্ট থানাগুলো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
