কিস্তানের নৌবাহিনী জানিয়েছে, উত্তর আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার করা হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের ওই জাহাজটি থেকে জরুরি সহায়তা চেয়ে সংকেত পাওয়া যায়। পরে নৌবাহিনীর দ্রুত অভিযানে জাহাজটির সব নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত নাবিকদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, উদ্ধার অভিযানের পর নাবিকদের করাচিতে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা ও প্রাথমিক সেবা দেওয়া হচ্ছে। পরবর্তীতে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পাকিস্তান নৌবাহিনী বলেছে, সমুদ্র নিরাপত্তা ও বিপদে পড়া জাহাজগুলোর সহায়তায় তাদের অভিযান অব্যাহত থাকবে।
