চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর আওতাধীন আকবরশাহ থানার একটি দল এই অভিযান পরিচালনা করে। থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিঃ) নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ৪৪২-এ দায়িত্ব পালনকালে এই অভিযান চালানো হয়।
এ সময় এএসআই (নিঃ) মেজবাহ, এএসআই রেজাউল এবং অন্যান্য সদস্যদের সহায়তায় ০৪ নম্বর বায়জিদ লিংক রোড এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নুর (৩৮), বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় এবং মোজাহের উদ্দিন রাজিব (৩০), বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
এ ঘটনায় আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-২১, তারিখ-১০/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
