উত্তর ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার তারা একাধিক ইসরাইলি বসতিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।
গোষ্ঠীটি জানিয়েছে, কিরিয়াত শমোনা এলাকায় একযোগে একাধিক আক্রমণাত্মক ড্রোন পাঠানো হয়। একই সঙ্গে মেটুলা, মারগালিয়ত ও মিসগাভ আম বসতিগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।
এই হামলার ফলে সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান সংঘাতের মধ্যে এমন পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।
তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
