ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেট কার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক এবং হাসপাতালে নেওয়ার পর এক যাত্রী মারা যান।’
তিনি বলেন, ‘এ ঘটনায় প্রাইভেট কারে থাকা এক শিশু সহ ৩ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার পাঠানো হয়েছে।’
