আজকের খবর
ads
সারাদেশ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

লেখকঃ মোঃশফিকুল ইসলাম শফিক
অনলাইন ডেস্ক
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান
ছবি:সংগৃহীত

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের উদ্বুদ্ধ করতে পিরোজপুরে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। জেলা ও দায়রা জজের বাসভবন এবং প্রবীণ পার্ক সংলগ্ন জরাজীর্ণ পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অভিযানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পিরোজপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত, সাবেক জেলা ছাত্রদল সভাপতি খাইরুজ্জামান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় পিরোজপুরেও ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু করা হয়েছে। প্রতি শনিবার এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তিনি আরও বলেন, “পিরোজপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সকল অংশীজনের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই। সবাই একসাথে কাজ করলে অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”এ ছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক এবং বিএনপি জেলা সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাংবাদিকদের সাথে তাদের মতামত ব্যক্ত  করেন।
অভিযানে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার স্থান পরিষ্কার এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

সর্বশেষ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য  র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত 

জেলা

দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ৫০ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ 

হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আজকের খবর টুয়েন্টিফোর বিডির ইফতার ও দোয়া মাহফিল

তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছে দেশ : পানিসম্পদমন্ত্রী এ্যানি

জাতীয়

ইরান যুদ্ধেই প্রকাশ্যে এলো যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতা

আন্তর্জাতিক

ইরান যুদ্ধেই প্রকাশ্যে এলো যুক্তরাষ্ট্রের শক্তির সীমাবদ্ধতা
কুমিল্লায় পৃথক অভিযানে পিস্তল-গাঁজাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

এক সপ্তাহেই ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

বাণিজ্য

এক সপ্তাহেই ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি
১৬ মার্চ শুরু দেশজুড়ে খাল খনন কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই

সারাদেশ

সৈয়দপুরে যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনতাই
গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী, দূষণ রোধে সচেতনতার আহ্বান

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সারাদেশ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
নেছারাবাদে জেলেদের চাল বিতরণে চাঁদার অভিযোগ

সারাদেশ

নেছারাবাদে জেলেদের চাল বিতরণে চাঁদার অভিযোগ

সর্বাধিক পঠিত

বোয়ালখালীর অপরাধের বাদশা বিড়ালের মতো পালিয়ে গেলেন কানাডায় 

অপরাধ

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

আজকের খবরে সংবাদ প্রকাশের পর অবশেষে আটক হল বর্মা সাইফুল
নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান

সোশ্যাল মিডিয়া

নতুন গান আঘাত নিয়ে ফিরছেন জনপ্রিয় শিল্পী পারভেজ খান
অনলাইনে আবেদন বাদ সরাসরি এসে সাংবাদিক কার্ড নিতে পারবেন রিপোর্টাররা

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চাঁদাবাজির দৌরাত্ম্য বায়েজিদে আতঙ্কের নাম বর্মা সাইফুল
খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

চট্টগ্রাম প্রতিদিন

খুলশী থানার পুলিশের বিরুদ্ধে সাংবাদিক নুরুল আজমকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য

চট্টগ্রাম প্রতিদিন

আড়াই লাখে থানার ক্যাশিয়ার অলি: টোকাই থেকে কোটিপতির অপরাধ সাম্রাজ্য
বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর থেকে ফৌজদারহাট পর্যন্ত রিং রোড: দুর্ঘটনা ও নান্দনিক সৌন্দর্যের মেলবন্ধন
সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।

রাজনীতি

সরকারি কর্মকর্তাদের প্রতি নুরুল হক নুরের কঠোর বার্তা।
চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রকৌশলীর কাছে সাংবাদিকের চাঁদা দাবি, উত্তাল জনমত
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই

আইন-আদালত

দুই সীমান্ত থেকে বিএসএফের জোরপূর্বক ফেরত পাঠানো ২৭ বাংলাদেশি পুলিশের হেফাজতে

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক

চট্টগ্রাম প্রতিদিন

নিঃশব্দে ঘটছে হত্যাকাণ্ড: জীবন ঝুঁকিতে সাহসী সাংবাদিক
কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের

আইন-আদালত

কথার আগে মানুষ খুনের নেশা ছিন্নমূলের টোকাই ওসমানের
চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

বিনোদন

চলে যাওয়ার ২১ বছর পরও অমলিন কৌতুক অভিনেতা দিলদার

সম্পর্কিত খবর

সারাদেশ

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শ্বশুর গ্রেপ্তার।

চাঁদপুরে সাড়ে চার মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ।

বাঘাইছড়িতে দুম্বার মাংস কেলেঙ্কারি! ইউএনও ও প্রেসক্লাবের ভূমিকা সন্দেহের তলে

বাসে অতিরিক্ত ভাড়া, খোলা ট্রাক-পিকআপে বাড়ি ফিরছে মানুষ

ঝিকরগাছায় মাদরাসাছাত্রী সোহানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন: গ্রেপ্তার ফুফাতো ভাই নয়ন

মানবতার ফেরিওয়ালা: রহিমপুরবাসীর প্রিয় নেতা আশরাফুল ইসলাম মেম্বার

সনদ গ্রহণ করলেন এফবিজেও মহাসচিব সাংবাদিক মোঃ শামছুল আলম।

‎বন্ধুত্বের মুখোশে প্রতারণা: প্রবাসী বাংলাদেশির প্রাণনাশের হুমকি!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ও ধীরগতির অভিজ্ঞতা: ঈদের যাত্রার চিত্র

বদলগাছীতে সরকারি পরিপত্র না মেনে ছাগল বিতরণ

১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।
১০ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দর।

সারাদেশ

জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর করুণ মৃত্যু

দুই ঘণ্টা পর সিলেটের রেল যোগাযোগ পুনরায় শুরু।

জুনের পথে ইউনূস, বিএনপির সহযোগিতা ছাড়া আদৌ সম্ভব?

একই দিনে দুই শহরে একই ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুই মামলা, উঠছে নানা প্রশ্ন