কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের হাতিগড়া দিগলগাঁও গ্রামে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ মার্চ) গ্যাসের চুলার রাইজার নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিগড়া দিগলগাঁও গ্রামের আব্দুল মালেক ভুঁইয়ার বড় ছেলে মো. আনিসুল রহমানের সঙ্গে তার ছোট ভাই মো. বিল্লাল হোসেন ভুঁইয়ার মধ্যে গ্যাসের চুলার রাইজার নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনিসুল রহমান ছুরি দিয়ে বিল্লাল হোসেন ভুঁইয়াকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেন ভুঁইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত বিল্লাল হোসেন ভুঁইয়ার বড় ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) অভিযোগ করে বলেন, তার চাচা আনিসুল রহমান ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করেছেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি কোটবাড়ি পুলিশ ফাড়িঁর তদন্ত কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
