টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরের আগে, বেলা পৌনে একটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করেন।
