দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা।
রোববার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫০ মিনিটে সচিবালয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় এক ঘণ্টা ধরে চলা বৈঠক শেষ হয় বেলা ১১টা ৪৫ মিনিটে।
আলোচনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি, তথ্যপ্রযুক্তি সহযোগিতা, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
