মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট রুটে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনর্নির্ধারণ করা হয়েছে, এমন তথ্য দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এই পরিস্থিতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে নির্দেশ দিয়েছে। এতে বলা হয়েছে, বাতিল বা বিলম্ব হওয়া ফ্লাইটের তথ্য যাত্রীদের এসএমএস, ই-মেইল ও কল সেন্টারের মাধ্যমে অগ্রিমভাবে জানাতে হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনের স্টাফরা বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করবেন। পুনর্নির্ধারিত ফ্লাইটের বিষয়ে স্পষ্ট ও সমন্বিত তথ্য প্রদান করতে হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, উল্লিখিত রুটে যাত্রা পরিকল্পনায় থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করতে হবে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
