সংযুক্ত আরব আমিরাতের রাজধানী Abu Dhabiতে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আকাশেই ভূপাতিত করা হলেও এর জেরে হতাহতের ঘটনা ঘটেছে।
United Arab Emirates কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই হামলা দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জবাবে প্রতিক্রিয়া জানানোর পূর্ণ অধিকার তাদের রয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হলেও নিরাপত্তা পরিস্থিতি এখনো সংবেদনশীল। ঘটনার পর রাজধানীজুড়ে সতর্কতা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এ হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পরিস্থিতি আরও অবনতি হলে বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আজকের খবর/ এম.এস.এইচ
