মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে Turkish Airlines একাধিক দেশের উদ্দেশ্যে ফ্লাইট সাময়িকভাবে বাতিল করেছে। সংস্থাটি জানিয়েছে, আগামী ২ মার্চ পর্যন্ত লেবানন, সিরিয়া, ইরাক, ইরান ও জর্ডানে তাদের নির্ধারিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে।
এ সিদ্ধান্তের ফলে উল্লিখিত পাঁচ দেশের সঙ্গে তুরস্কের আকাশ যোগাযোগে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমান সংস্থাটি যাত্রীদের ভ্রমণসূচি পরিবর্তন, টিকিট রি-শিডিউল বা ফেরত সংক্রান্ত বিষয়ে নিজস্ব ওয়েবসাইট ও কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালু করা হবে বলেও জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার জেরে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস তাদের ফ্লাইট পুনর্বিন্যাস বা স্থগিত করছে, যা আঞ্চলিক আকাশপথে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে।
আজকের খবর/ এম.এস.এইচ
