ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বাসভবন দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে আকস্মিক এ হামলা চালানো হয়।
হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে আঘাত হানা হয় বলে সূত্র জানিয়েছে।
প্রকাশিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, খামেনির প্রাসাদটি সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং আশপাশের এলাকা কালো দাগে ঢেকে গেছে। এতে ধারণা করা হচ্ছে সেখানে শক্তিশালী বিস্ফোরণ সংঘটিত হয়েছে।
