বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ এক সময়ে সবাই একত্রিত হয়েছেন এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, বহু মানুষের ত্যাগ ও নির্যাতনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, দেশের জনগণ বড় প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। আল্লাহর নামে শপথ নিয়ে সবাইকে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার তৌফিক কামনা করেন।
ইফতার মাহফিলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
