সরকারি নির্দেশনা অনুযায়ী, সব মন্ত্রণালয় ও বিভাগকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জরুরি চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে এই চিঠি পাঠায়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্দেশ দেওয়া হয়, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বাধিক সমর্থনপ্রাপ্ত দলের নির্বাচনি ইশতেহার-২০২৬কে জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
এতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের আওতাধীন খাতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিকল্পনা অনুযায়ী তথ্য মন্ত্রনালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা এবং জনগণের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিশ্চিত করা হবে।
