চট্টগ্রাম-এর হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সামির আহমেদ সুমন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ সামির আহমেদ সুমনের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীতেও গুরুতর ক্ষতি হয়েছিল।
এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার ও তার ছেলে শাওনের মৃত্যু হয়। বর্তমানে আহত আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
