ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হঠাৎ একটি ছোট স্ট্যাটাস প্রকাশ করেন। সেখানে লেখা ছিল, “ইনকিলাব জিন্দাবাদ।”
মাত্র দুটি শব্দের এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই তা অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে। সমর্থক ও সমালোচক—উভয় পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সংক্ষিপ্ত বার্তাটি রাজনৈতিক অঙ্গনেও কৌতূহলের সৃষ্টি করেছে।
