পবিত্র রমজান মাসজুড়ে সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে দেওয়া নির্দেশনা আপাতত কার্যকর হচ্ছে না। এ সংক্রান্ত হাইকোর্ট–এর আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ স্থগিতাদেশ প্রদান করেন।
শুনানিকালে রাষ্ট্রের পক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
