বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি বৈঠকে বসেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানিয়েছেন, বৈঠকের বিস্তারিত বিষয় বৈঠক শেষে পরবর্তী সময়ে ব্রিফ করা হবে।
