ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন অফিসের তালা খুলেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে তিনি অফিস খোলার মাধ্যমে দলীয় কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলেন, “সদর উপজেলা বিএনপি নেতা আবু দাউদ প্রধান আমাদের অফিস তালামুক্ত করেছেন।”
মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, আগে জামায়াতের সদস্যরা অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ স্থানীয় মানুষদের নিয়ে অফিসটি খুলেছি। আপাতত আমরা মুক্তিযোদ্ধারা এখানে থাকব। আওয়ামী লীগের কোনো কার্যক্রম আপাতত হবে না।
আবু দাউদ প্রধান বলেন, “দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। কোনো অবস্থাতেই এলাকার শৃঙ্খলা ভঙ্গ হতে দেওয়া হবে না। এটি আমার দলের সিদ্ধান্ত নয়; এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ নিয়েছি।”
সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, “দেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে অন্যায় করলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।
